শিয়ালদহ-কৃষ্ণনগর রুটের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকেই চালু হচ্ছে রাতের স্পেশাল ট্রেন। আগে যে লোকালটি রানাঘাট পর্যন্ত যেত, সেটি পূর্ব রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টা ৮ মিনিটে কৃষ্ণনগর পর্যন্ত যাবে।