রাজ্য সরকার সরকারি হাসপাতালের ক্ষেত্রে দুর্গাপুজোয় টানা ছুটির নিয়ম বদলেছে। ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে যে টানা ছুটির প্রথা আছে, এবার থেকে তা বন্ধ হচ্ছে। জরুরি বিভাগ চালু রাখার জন্য নতুন রোস্টার আনছে সরকার।