ভারী বৃষ্টিতে রেললাইনে জল জমলে সিগন্যাল বিকল হওয়ার চেনা ভোগান্তি এবার অতীত হতে চলেছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন ব্লকে অত্যাধুনিক ওয়াটারপ্রুফ সার্কিট বসানোর কাজ শুরু করেছে রেল, যার ফলে ট্র্যাকে জল দাঁড়ালেও ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না।