রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ? তার হিসাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুতের বিল দিতে হবে না।