শিলিগুড়িতে ঘুঁটে বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের। এসএফ রোড পেরিয়ে বর্ধমান রোড। এখানে রাস্তার দু’পাশে পাওয়া যাচ্ছে ঘুঁটে। কত দামে বিক্রি হচ্ছে ঘুঁটে? বিক্রেতারা বলছেন, আগে এক-একটা ঘুঁটের দাম ছিল ২ টাকা। আর এখন ১০ টাকায় ৪টা ঘুঁটে। অর্থাৎ এক-একটা ঘুঁটের দাম বেড়েছে ৫০ পয়সা।