শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যে পুলিশ আধিকারিকরা কাজ করছেন, তাঁদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী দিনে যখন সরকার বদলাবে তখন তাঁদের কেউ বাঁচাতে আসবে না।