পুজোয় অষ্টমীর লুচি আর নবমীর পাঁঠার মাংস বাঙালির নিজস্ব রীতি, বাইরে থেকে এসে কেউ বলে গেলেই তাতে চিন্তার কিছু নেই বলে স্পষ্ট জানালেন শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানান, মানুষ নিজের বাড়িতে কী খাবেন, তা কোনও সাধু বা রাজনৈতিক দল ঠিক করে দিতে পারে না।