ধূপগুড়ি পৌরসভার প্রায় ৫৫ কোটি টাকার ‘অমৃত জল প্রকল্প’ সম্পূর্ণ বিশ বাঁও জলে পড়ায় ক্ষোভে ফুঁসছেন চৌকিদারটারি গ্রামের বাসিন্দারা। বাড়ি বাড়ি পাইপলাইন বসিয়ে জল না দিয়েও দিনের পর দিন জল-ট্যাক্স নেওয়ার প্রতিবাদে এবার নতুন সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।