ধর্মের ভিত্তিতে আলাদা করে নাগরিকত্বের বিষয়ে কোনও সিদ্ধান্ত নয়। প্রতিটি অনুসঙ্গককে আলাদা করে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। স্পষ্ট এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলায় এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকরা। সেই মামলাতেই আলাদা করে শুনানি হবে না বলে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই মামলাটিকে ৯ ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গেই তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।