সপ্তাহান্তে উত্তরবঙ্গ ও পাহাড়ে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনি ও রবিবার উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারির পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে।