টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের ডায়না নদীর জলস্তর হু হু করে বাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা সেতুর একাংশ ধসে গিয়েছে, যার ফলে ডুয়ার্স ও অসমের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে এবং জলঢাকা নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।