রাতভর অবিরাম বর্ষণের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, একাধিক সংবেদনশীল এলাকায় নেমেছে ভয়াবহ ধস। লোহাপুল ও ২৯ মাইলের মতো এলাকায় পাথর-মাটি ধসে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হওয়ায় বিকল্প পথেই চলছে যান চলাচল।