Necessity is the mother of invention. প্রচলিত প্রবাদ। আবার ধরুন, বাজারে গিয়েই একদিন দেখলেন একদম নতুন একটা জিনিস। আপনি জানতেনই না যে এরকম একটা জিনিস পাওয়া যায়। দেখামাত্রই মনে ধরে গেল। কিনে নিলেন। Commodity creates its own demand. ফরাসি অর্থনীতিবিদ জাঁ ব্যাপটিস্ট সে, সেই উনবিংশ শতাব্দীর গোড়ায় বলে গিয়েছিলেন। এই দুটো বিষয়, চাহিদা ও জোগান, দুয়ে মিলেই চলে বাজার। তালমিলটা ঘটিয়ে দিয়ে যায় একটা অদৃশ্য হাত। যে Invisible Hand-এর কথা বলে, আধুনিক অর্থনীতি চর্চার শুরুটা করে দিয়ে যান অ্যাডাম স্মিথ। তো এই অদৃশ্য হাত এবার এগিয়ে এল আপনার মুশকিল আসানে। এই গরমেও জমিয়ে শপিং করুন। কেনাকাটার মাঝে পেটপুজো সেরে নিন। হাতের ভারি ব্যাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। ব্যাগ বইতে এবার এক ডাকেই লোক আসবে। তিনি আপনার শপিং গাইডের কাজটাও করে দেবেন