রবিবার শুরু হয়েছে পুলিশের নিয়োগ পরীক্ষা। প্রচুর চাকরিপ্রার্থী এসেছেন পরীক্ষা দিতে। এই আবহের মধ্যেই গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়র। অভিযোগ, পরীক্ষায় আসা প্রশ্ন গোপনে পরীক্ষার্থীর কাছে পাঠিয়ে দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা নিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।