তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির জেরে চিরতরে চাকরি হারালেন আরও অন্তত ১০০০ যোগ্য শিক্ষাকর্মী! ২০১৬ সালে চাকরি পাওয়ার দীর্ঘ ১১ বছর পর এবার দুর্নীতি ও বেনিয়মের কারণে চাকরি হারাতে হল তাঁদের। এই ঘটনায় পুনরায় একবার রাজ্যের শাসকদল তৃণমূলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।