আমেরিকা আর পাকিস্তান এখন গলায় গলায় বন্ধু। বন্ধুর থেকে শিক্ষাটা এবার হাতে-কলমে প্রয়োগ করল পাকিস্তান।সৈয়দ জালালুদ্দিন আফগানি ইউনিভার্সিতে পাক বায়ুসেনার বিমান হামলা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, গেস্টহাউস, স্টাফ কোয়ার্টাস এমনকি হাসপাতালেও বোমা ফেলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদসংস্থা ও স্থানীয় চ্যানেলগুলোয় সেই ছবি উঠে এসেছে। তাই পাকিস্তান চাইলেও অভিযোগ উড়িয়ে দিতে পারছে না। এর আগে আফগানিস্তানে হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এর কয়েকদিন পর দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। সেই সংঘর্ষ বিরতি কি আর নেই?