কলকাতায় হামলার কথা বলে বাজার গরম করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেই ক্ষমতাই পাকিস্তানের নেই। আর সেই দুঃসাহসও পাকিস্তান দেখাবে না। ভারতের কোনও একটা শহরে হামলা হলে ভারতীয় সেনা পাকিস্তানের ৩টে বড় শহরে হামলা চালাবে। অপারেশন সিদুঁরের পর সেনা সেই প্রস্তুতি নিয়েছে। এর পাশাপাশি আমাদের টার্গেট হবে করাচি বন্দর। পাকিস্তানের প্রাণভোমরা। কয়েকদিন আগে আমাদের নৌ-সেনা প্রধান বলেই দিয়েছেন, ৭ থেকে ১০ মার্চ যে কোনও সময়ে পাকিস্তানের উপর হামলা হতো। ভারতীয় সেনা সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। পাক সেনা আমাদের জলসীমা বা আকাশসীমায় ঢোকার মতো জায়গাতেই থাকত না। শাহবাজ শরিফ বা তাঁর ফিল্ডমার্শাল বুক ঠুকে বলতে পারেননি যে ভারত মিথ্যে বলছে। অর্থাত্ ভারতের নৌ-সেনা যে দাবি করেছে, পাকিস্তান সেটা মেনে নিয়েছে। ভারতের হাতে পরপর হেনস্থার পর শাহবাজ শরিফদের পক্ষে চুপচাপ বসে থাকা সম্ভব নয়। তাই ভারতে হামলার হুমকি।