ক্ষণিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল পুজো প্যান্ডেল। কয়েক মিনিটেই লন্ডভন্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মন্ডপ থেকে বাড়ির চাল, আমগাছের ডাল। মন্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়ে। শুক্রবার সকালে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়।