সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে প্রাইভেট টিউশন পড়ানো এবং পড়ুয়াদের জোর করার অভিযোগে যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইনচার্জের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছাতে হয় এবং ডে সেকশনের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এসে আলোচনার চেষ্টা করেন।