শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনের চালকের কেবিনে ঢুকে হঠাৎ এক ব্যক্তি জোরে হর্ন বাজাতে শুরু করলে চরম চাঞ্চল্য পড়ে যায়। বিজয়া দশমীর দিন সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। কেবিনের দরজা খোলা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ভেতরে ঢুকে হর্ন বাজাতে শুরু করেন।