স্টেশনের লাগেজ কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি এবার কমতে পারে। যাত্রী পরিষেবা আরও সহজ ও দ্রুত করতে ভারতীয় রেল নতুন প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবার উপর জোর দিচ্ছে। লাগেজ বুকিং ও ডেলিভারি সংক্রান্ত পরিষেবায় কী পরিবর্তন আসছে, তা নিয়েই যাত্রীদের মধ্যে বাড়ছে আগ্রহ। আগামী ৩১ জুলাই থেকে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। টিকিট কাটার সময়ই এবার অনলাইনে বুক করা যাবে লাগেজ।