নিউটাউনে মদ্যপ অবস্থায় বিলাসবহুল গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার ঘটনায় এবার শিউরে ওঠার মতো বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী শাকিল। তিনি জানান, গাড়ির ধাক্কায় ছিটকে তাঁর স্কুটির ওপরই এসে পড়েন ওই পথচারী, এরপর তিনি নিজেই ধাওয়া করে সিগন্যালের কাছে আটকে দেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের গাড়িটিকে।