"আগের সরকারের সঙ্গে বর্তমানের তফাৎ মানুষ বুঝছে।" রাজ্যের প্রশাসনিক গাফিলতি ও অতীত ঘটনাবলির তুলনা টেনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অতীতের বিভিন্ন দুর্ঘটনার পরও কার্নিভালের আয়োজনের সমালোচনা করে বর্তমান সরকারের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।