আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দিঘার সমুদ্র ও সৈকতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে যোগ দিবস উদযাপন করা হয়েছে। সমুদ্রের ঠান্ডা হাওয়া ও ভোরের মনোরম পরিবেশে এই দিনটি উদযাপন করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটকও এই কর্মসূচিতে অংশ নেন।