স্বাধীনতা দিবসের দিন আশুতোষ কলেজে ধুন্ধুমার। এবিভিপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতীয় পতাকা নাকি দলীয় পতাকা, কোনটা টাঙানো হবে - এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল আশুতোষ কলেজ। এর মধ্যেই ডিম্ ছুঁড়ে মারা হয়েছে তৃণমূলের উপাসনা চৌধুরীকে। এই ঘটনায় উত্তপ্ত আশুতোষ কলেজ ও বঙ্গীয় রাজনৈতিক মহল।