মহড়ার সময় হঠাত্ করেই বিমানের ফায়ার এলার্ম সিস্টেম লক হয়ে গিয়েছিল। জাপানের অভিযোগ করে, মহড়ার সময় তাদের দুটি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রেডার লক করেছে পিপলস লিবারেশন আর্মি। গত বছর নভেম্বরের ঘটনা। স্ট্রেট কাটে আমি জানিয়েছিলাম। আপনাদের মনে থাকতে পারে। ১৯৩৭ থেকে পয়তাল্লিশ- ৯ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সমঝোতায় এসেছিল দুই দেশ। ১৯৪৫-এ যুদ্ধ থামার পর ৭৫ বছরের সমঝোতা করেছিল দুই দেশ। ২০২০-তে সেই সমঝোতার মেয়াদ ফুরিয়েছে। নতুন সমঝোতা হয়নি। এরই মধ্যে একের পর এক ঘটনাকে ঘিরে সংঘাত। দু-দেশই সেনাকে যে কোনও মুহূর্তের জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছে। কয়েকদিন আগে দুনিয়াকে চমকে দিয়ে জাপান ঘোষণা করেছে, তাঁরা এখন থেকে অন্য দেশকে সরাসরি অস্ত্র বেচবে। এতদিন এনিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা আর মানা হবে না। দু-দিন আগে আরও একধাপ এগিয়ে জাপানের ঘোষণা, ফিলিপাইন্সকে যু্দ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার বিক্রি করতে ওদেশে যাচ্ছে জাপানি সেনার প্রতিনিধিদল। চিন রীতিমতো ফুটছে। গতকাল ওদেশের সরকারি সংবাদ মাধ্যম হুঁশিয়ারি দিয়েছে। জাপান থোড়াই কেয়ার করছে। এদিন স্প্র্যাটলি দ্বীপ নিয়েও তু-তু- ম্যায়- ম্যায় লেগে গেল দু- দেশের মধ্যে।