জাতীয় মহাকাশ দিবসে দেশের স্টার্টআপ সিইও-দের সঙ্গে বিশেষ আলাপচারিতায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ গবেষণায় দেশের উন্নতি এবং কাজের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে ভারতীয়দের ফিরে আসার নয়া ট্রেন্ডকেও স্বাগত জানালেন তিনি।