প্রথম দফার ভোটের আগে আদিবাসী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ জঙ্গলমহলে চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়ার বরজোড়া থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেলদায় ব্যাক-টু-ব্যাক প্রচার সারবেন তিনি।