গঙ্গার ঘাট সেজে উঠেছে আলোর মালায়, একসঙ্গে জ্বলবে লাখো প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৭ বছরে পা দিলেন। দেশজুড়ে তাঁর এই বিশেষ দিনটি পালনে তাই কোনও খামতি রাখছে না গেরুয়া শিবির। আজ তাঁর জন্মদিন উপলক্ষে কলকাতার বাজে কদমতলা ঘাটে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। গঙ্গার তীরে জ্বালানো হবে প্রায় ১ লক্ষ 'আশীর্বাদের প্রদীপ'। ইতিমধ্যেই এই মেগা ইভেন্টের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। গোটা ঘাট চত্বর বৈদ্যুতিক আলো ও ফুলে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক শীর্ষ নেতৃত্ব এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন। দেশসেবার নতুন সংকল্প নিয়ে আজ এক অভূতপূর্ব সন্ধ্যার অপেক্ষায় তিলোত্তমা।