জন্মদিনের বিশাল ৬ তলা গেরুয়া কেক, কিন্তু তা কাটা হল না! বদলে খোদ প্রধানমন্ত্রীর কাটআউটে নিবেদন করা হল পুষ্পাঞ্জলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ঘিরে এমনই চমকপ্রদ উন্মাদনার সাক্ষী থাকল কলকাতার ঠনঠনিয়া। তাঁর দীর্ঘায়ু কামনায় এদিন বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। থরে থরে সাজানো লাড্ডু ও প্রদীপের আলোয় উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। তবে শুধুমাত্র পুজো-পাঠেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর বার্তা সামনে রেখে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে পড়াশোনার সামগ্রী। এর সঙ্গে দুঃস্থ পরিবারগুলির মধ্যে বিলি করা হয়েছে রেশন। সব মিলিয়ে নমোর জন্মদিনে এক অভিনব ও মানবিক রূপ দেখতে পাওয়া গিয়েছে।