কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য সপ্তাহভর রেড রোডের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি আগামী ২১শে জুন রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাফিক পুলিশ।