বুধবার গ্রেফতারির খবর রটতেই টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল শ্রীজাতর সঙ্গে। সেই সময় একান্ত সাক্ষাৎকারে শ্রীজাত বলেন, ''সকাল থেকেই বিষয়টা নিয়ে অনেক কথা শুনছি। আমার কাছে এখনও পর্যন্ত সরকারি কোনও তথ্য বা নথি নেই। আমি যতক্ষণ না সরকারিভাবেই কোনও নথি বা বিজ্ঞপ্তি পাচ্ছি, তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়াটা কঠিন বা অনুচিত।