কালীপুজোর আগের রাতেই দূষণ মাত্রাছাড়া! বাজির ধোঁয়ায় বাংলার বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। হাওড়ার ঘুসুরি, সল্টলেক, যাদবপুর সহ একাধিক জায়গায় দূষণের লাল দাগ দেখা যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিল্লির মতো বাংলার বাতাসও শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।