বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ গোপন নথি ও ফাইল পোড়ানোর অভিযোগে অশোকনগর কল্যানগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পোড়া গন্ধ নাকে আসার পর পড়শিরা গিয়ে আটকান প্রবোধকে।