আগামিকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক কোথায় হবে, কতজন সেখানে বসতে পারবে, কীভাবে হবে, কোথায় গাড়ি রাখা হবে, কোনও বিষয়ে যেন অসুবিধা না হয় সেই কারণে সম্পূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখার জন্য পুলিশ কমিশনার ছিলেন নবান্ন সভাঘর পরিদর্শনের দায়িত্বে।