ক্যামাক স্ট্রিটের ঘটনায় প্রথম তলব এড়িয়ে ৭ দিন সময় চাইতেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের বাড়িতে ফের নোটিস নিয়ে পৌঁছাল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। শুধু ডেরেক নন, একই ঘটনায় তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতেও হাজির হয় পুলিশ।