তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে নিয়ে সল্টলেকের ৩১ নম্বর ওয়ার্ডে তল্লাশিতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। এলাকা থেকে বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত করা হলেও, সব্যসাচীকে দেখেই ক্ষুব্ধ বাসিন্দারা পচা ডিম ছুড়ে নিজেদের ক্ষোভ উগরে দেন।