পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সিউড়ির আলিশান বাসভবনে ভোররাত পর্যন্ত তল্লাশি চালাল পুলিশ। তল্লাশিতে আড়াইশো গ্রাম সোনা, আধা কেজি রূপো ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পর সম্পূর্ণ বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।