ঘটনাটি ঘটেছে আসানসোল অঞ্চলের জিতি রোডে, যেখানে একটি বেপরোয়া মিনিবাস প্রথমে রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে পিষে দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়িয়ে থাকা একটি পুলকারে সজোরে ধাক্কা মারে।