বর্ষা বিদায় নিলেও এখনই কাটছে না দুর্যোগের কালো মেঘ! অক্টোবরের শেষে ফের ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আগামী দিনে আরও শক্তি বাড়াবে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।