আইনি জটিলতার মাঝেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়ল। বিগত বছরগুলির ভোট পরবর্তী হিংসার ঘটনায় মারধর ও ভাঙচুরের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মীরা।