হাওড়ার বেলুড়ের গুরুত্বপূর্ণ গিরিশ ঘোষ রোড খানাখন্দে ভরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার জল জমে বড় বড় গর্ত ঢেকে থাকায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলপড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দাদের।