তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিনই এই নেতার ভাড়া বাড়ি থেকে প্রচুর স্কুল পড়ুয়াদের পোশাক, শাড়ি ও কম্বল উদ্ধার হয়েছিল।