উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনে রাজ্য সরকারের উদ্যোগে সারা বছর ধরে নানা সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রসেনজিৎ। বৃষ্টির আশঙ্কা উড়িয়ে সফল শোভাযাত্রা শেষে নন্দনের মঞ্চ থেকে মহানায়কের স্মৃতিচারণায় আবেগঘন বক্তব্য রাখেন তিনি।