প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাল দেশ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানে তাঁকে স্মরণ করেন, উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বও।