কোজাগরী লক্ষ্মীপুজোর আগে বাজারে যেন আগুন লেগেছে! ফলমূল থেকে শুরু করে আনাজপাতি— সবকিছুরই দাম আকাশছোঁয়া হওয়ায় চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। মানিকতলা সহ কলকাতার বিভিন্ন বাজারে অত্যাবশ্যকীয় জিনিসের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় চিন্তায় সাধারণ মানুষ।