কোভিড-১৯’র সময় বাড়ি থেকে কাজ গুরুত্ব পেয়েছিল। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে কোভিডের সময়ের মতো বাড়ি থেকে কাজের অভ্যাস গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাড়ি থেকে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কোভিড-১৯ মহামারীর সময় আমরা বাড়ি থেকে কাজ, অনলাইন মিটিং এবং ভিডিয়ো কনফারেন্সের মতো অনেক ব্যবস্থা তৈরি করেছিলাম এবং সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আজকের সময়ের চাহিদা এমন যে, এই ব্যবস্থাগুলো পুনরায় চালু করা জাতীয় স্বার্থেই হবে: মোদী