আজ ২ অক্টোবর, বিজয়া দশমী। এমন দিনে দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, 'বিজয়া দশমী অশুভ ও মিথ্যের উপর সত্য ও শুভর জয়ের প্রতীক। এই শুভ উপলক্ষ্য সকলকে সাহস, ভক্তি ও প্রজ্ঞার পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করুক।'