উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। বিকাশ ভবনে তলবের পর তাকে বরখাস্ত করে পুনরায় আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।