নির্বাচনের মুখে সীমান্ত গ্রামগুলিতে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা বইলেও ভোট মিটলে আর দেখা মেলে না কারও। আর্সেনিকমুক্ত পানীয় জল থেকে শুরু করে পাকাবাড়ি— গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবিগুলি আজও পূরণ হয়নি।